POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জেও বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২০ | সময়: ৭:০৭ অপরাহ্ণ

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রোববার বিকালে হাজীগঞ্জ বাজারে পৃথক পৃথক মিছিলের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন হাজীগঞ্জ উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ ও ছাত্রলীগের একাংশ।

হাজীগঞ্জ উপজেলা আওয়ামী-যুবলীগ

শুক্রবার রাতের আঁধারে বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত, পুরো মুখমন্ডল ও বাঁ হাতের অংশ বিশেষ ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। তারই প্রতিবাদে রোববার প্রথমে হাজীগঞ্জ পশ্চিম বাজার থেকে উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল ও যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ওইসময় অংশ নেয় উপজেলা যুবলীগের সদস্য নজরুল ইসলাম নজু, নাজমুল আহসান নয়ন, হাজীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী ইউছুফ প্রধানীয়া সুমন, ৬নং বড়কুল ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী মজিবুর রহমান, ৮নং হাটিলা ইউনিয়নের এসএম রাসেল পাটওয়ারী, গন্ধব্যপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মুনছুর আহম্মেদ বিপ্লব, ২নং বাকিলা ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইব্রাহীম খান রনি, ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের আহবায়ক আবুল বাসার, যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বাবলু, ছাত্রলীগ নেতা সোহেল বেপারীসহ আরো অনেকেই।

হাজীগঞ্জ পৌর যুবলীগ

এর পরপরই হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। ওইসময় মেয়র পদ প্রার্থী ও জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবীব অরুণ বিক্ষোভ মিছিলে অংশ নেয়।

অন্যদিকে হাজীগঞ্জ পৌর যুবলীগের আহবায়ক হায়দার পারভেজ সুজনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি হাজীগঞ্জ বালুর মাঠ থেকে বের হয়ে হাজীগঞ্জ বাজারে প্রদক্ষিণ শেষে বিশ^রোডে গিয়ে শেষ হয়।

হাজীগঞ্জ পৌর ছাএলীগ

ওইসময় মিছিলে অংশ নেয় হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন, সহ-সভাপতি আলী আশরাফ দুলাল, সাবেক ছাত্রলীগ নেতা সত্য ব্রত ভদ্র মিঠুন, ৬নং বড়কুল ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্জ মো. কবির হোসেন মিয়াজী, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত, পৌর যুবলীগের সদস্য জসিম উদ্দিন তপাদার সহ বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন