POPULAR BD NEWS
Popular BD News Logo

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

অনলাইন ডেস্ক - | প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৬ | সময়: ১০:৫০ অপরাহ্ণ

দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার।

আজ রোববার জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা থেকে বেড়ে ১৫৫ টাকা, অকটেন ১৪৫ টাকা থেকে বেড়ে ১৬৫ টাকা ও পেট্রোল ১৪০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা দরে বিক্রি হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২১ সেপ্টেম্বর থেকে এ দাম কার্যকর হবে। অর্থাৎ, আজ দিবাগত রাত ১২টা থেকে এই নতুন দাম কার্যকর হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন