POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৬ | সময়: ৮:৪২ পূর্বাহ্ণ

চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার চাঁদপুর সদর থানাধীন আশিকাটি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মোঃ দিদার মাল (৩৮), পিতা মৃত ওসমান মাল, মাতা মৃত ফজিলেতুন নেছা, সাং আশিকাটি (মাল বাড়ী), ১নং ওয়ার্ড, ২নং আশিকাটি ইউনিয়ন, থানা চাঁদপুর সদর, জেলা চাঁদপুর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশিকাটি গ্রামে দিদার মালের বসত বিল্ডিংয়ের দক্ষিণ পাশে কুমিল্লা-চাঁদপুর সড়কের ফুটপাতের উপর অভিযান চালানো হয়। এসময় তার কাছ থেকে একটি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটে থাকা মিথাইল অ্যামফিটামিনযুক্ত গোলাপী বর্ণের ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার ওজন ৫ গ্রাম।

এ ঘটনায় পরিদর্শক মোঃ হুমায়ুন কবির ভূঁইয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণির ১০(ক) ধারায় চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন