POPULAR BD NEWS
Popular BD News Logo

ক্ষমার চেয়েও বড় মানবিকতা দেখালেন এমপি ফরিদ আহমেদ মানিক

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৬ | সময়: ৯:০৮ অপরাহ্ণ

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ঘটনা ও ভুল বোঝাবুঝির পর অনুশোচনা নিয়ে বাবা-মাকে সাথে করে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবনে হাজির হলো এক মেধাবী তরুণী। সেখানে শাসন নয়, পেলেন স্নেহ ও ক্ষমার বার্তা।

জানা গেছে, সম্প্রতি একটি ভিডিও নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা-সমালোচনার জন্ম হয়। ভুল বুঝতে পেরে মেয়েটি নিজের ভুলের জন্য ক্ষমা চাইতেই পরিবার নিয়ে এমপি মানিকের কাছে যায়।

এ সময় এমপি শেখ ফরিদ আহমেদ মানিক মেয়েটিকে ক্ষমার দৃষ্টিতে দেখেন। শাস্তি বা কঠোরতার পরিবর্তে তাকে নিজের সন্তানের মতো করে কাছে টেনে নেন এবং ভবিষ্যতে ভালো পথে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।

এমপির এই মানবিক আচরণ উপস্থিত সবার মন ছুঁয়ে যায়। তিনি বলেন, “একটি ভুল দিয়ে মানুষের পুরো পরিচয় নির্ধারণ হয় না। তরুণ প্রজন্ম ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাক, এটাই আমরা চাই। অনুশোচনাকে সম্মান দিতে হবে।”

মেয়েটির পরিবারও এমপির উদারতার জন্য কৃতজ্ঞতা জানান।

এ প্রসঙ্গে স্থানীয়রা বলছেন, জনপ্রতিনিধির এই ভূমিকা প্রমাণ করে মানুষের বড়ত্ব শুধু পদে নয়, হৃদয়ের উদারতায়। এই ঘটনা তরুণ সমাজের জন্য একটি শিক্ষা হয়ে থাকলো- ভুল হলে শুধরে নেওয়ার সুযোগ দিতে হয় এবং মানুষকে ভুল থেকে উঠে দাঁড়ানোর সাহস দিতে হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন