POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ইউএনওর সঙ্গে নবনির্বাচিত ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের মতবিনিময়

মোঃ ইউসুফ বেপারী | প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৬ | সময়: ১১:২৫ পূর্বাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ হোসেনের সঙ্গে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি সালাউদ্দিন ফারুক মামুন।

সভায় হাজীগঞ্জ বাজারের বিভিন্ন সমস্যা, ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং বাজারের উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। নবনির্বাচিত ব্যবসায়ী প্রতিনিধিরা বাজারের বিভিন্ন সমস্যা তুলে ধরে সেগুলো সমাধানে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি বাজারের সার্বিক উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন প্রস্তাব ও মতামত তুলে ধরেন তারা।

এ সময় নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান আয়োজন নিয়েও আলোচনা হয়।

মতবিনিময় সভায় হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি উমর ফারুক, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক বাহালুল আলম খোকন, সাংগঠনিক সম্পাদক জিসান আহমেদ সিদ্দিকী, কোষাধ্যক্ষ মহসিন মিয়াজী, দপ্তর সম্পাদক হাবিব উল্লাহ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাজ্জাদুল ইসলাম সজীব, প্রচার সম্পাদক আরমান তালুকদার, বাণিজ্য সম্পাদক আশ্রাফ আলী ও শিল্প সম্পাদক হাফেজ তানভীর হোসাইনসহ বিভিন্ন ওয়ার্ডের কমিশনাররা উপস্থিত ছিলেন।

সভা শেষে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত প্রতিনিধিরা নির্বাচনে দায়িত্ব পালনকারী নির্বাচন কমিশনারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন