POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে ব্যবসায়ী নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: September ৬, ২০২৬ | সময়: ৯:২৯ AM

ফরিদগঞ্জে আস্টা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও গুপ্টি পূর্ব ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি মনির পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের আস্টা বাজারে ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হামলার শিকার মনির পাটোয়ারী ছাড়াও রোকেয়া বেগম, প্রকাশ রায়, মাসুদ খন্দকারসহ স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী অংশ নেন।

হামলার বিষয়ে মনির পাটোয়ারী বলেন,গত ২৫ আগস্ট আমি আমার নিজস্ব সম্পত্তিতে হাল চাষ করার সময় কয়েকজন অতর্কিতভাবে আমার ওপর হামলা চালায়। এ সময় তারা আমাকে মারধর করে এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে। ঘটনার পর আমি বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করি।

অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ মিজানুর রহমান নামে একজনকে আটক করে এবং পরে তাকে আদালতে পাঠানো হয়। আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পরও আমাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলে আমি আশঙ্কা করছি।
তিনি আরও বলেন,আমি একজন ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে আস্টা বাজারের ব্যবসায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করে আসছি। পাশাপাশি গুপ্টি পূর্ব ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতির দায়িত্বেও রয়েছি। আমার ওপর এ ধরনের হামলা ও হুমকির ঘটনায় আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। শুধু আমি নই, এ ঘটনায় এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। আমি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আমার ও আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মিল্লাত পাটোয়ারী, শাহীন পাটোয়ারী, মনির হোসেন পণ্ডিত, রহমত বেপারী, আব্দুস ছাত্তার পাটোয়ারী, আব্দুল মান্নান পাটোয়ারী, বিল্লাল ভূঁইয়া, আতিক ভূঁইয়া, সাইফুল বেপারী, ফয়সাল মিজি ও সোহাগ পাটোয়ারীসহ স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন