POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ উত্তর পূর্ব মকিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ ক্ষুদে শিক্ষার্থীকে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে

রেজাউল করিম নয়ন | প্রকাশিত: September ৩, ২০২৬ | সময়: ৩:১৬ PM

চাঁদপুরের হাজীগঞ্জে পৌর ৬নং ওয়ার্ড উত্তর পূর্ব মকিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ ক্ষুদে শিক্ষার্থীকে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ) সকালে পৌর ৬নং ওয়ার্ড উত্তর পূর্ব মকিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, নিলফা ইয়াছমিন।

সঞ্চালনা করেন, শিক্ষক মোঃ তাছমিন হায়দর, সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য মোঃ রোমান কাজী,সদস্য নিলুফা ইয়াছমিন, মোঃ আবু বকর সিদ্দীক সিদ্দিক, মোঃ মাঈন উদ্দীন।

এই সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক মোঃ কাউছার আহম্মেদ।

আরো উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন শিক্ষক ফাতেমা আক্তার,নাজমুন নাহার, তাহমিনা আক্তার, জেসমিন আক্তার প্রমুখ অনুষ্ঠানে শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন