POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে মাদকবিরোধী র‍্যালী ও সচেতনতা সভা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৬ | সময়: ৮:৫৮ অপরাহ্ণ

মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ০২/০৯/২০২৬ খ্রিঃ বিকাল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত শাহরাস্তি থানাধীন চিতোষী পূর্ব ইউনিয়নের চিতোষী ডিগ্রী কলেজ ও আশপাশের এলাকায় এ র‍্যালী অনুষ্ঠিত হয়।

র‍্যালীতে নেতৃত্ব দেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক তদন্ত রফিকুল ইসলাম, উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক গৌতম চন্দ্র হালদার সহ শাহরাস্তি থানার অন্যান্য পুলিশ সদস্যরা।

র‍্যালীতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ৭০ থেকে ৮০০ জন অংশগ্রহণ করেন।

র‍্যালী শেষে চিতোষী ডিগ্রী কলেজ প্রাঙ্গণে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মাদকের কুফল, যুবসমাজের উপর এর ক্ষতিকর প্রভাব এবং মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করেন।

বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি মাদকসেবী ও মাদক কারবারিদের তথ্য পুলিশকে জানানোর জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানানো হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন