POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে ৩ কিশোর আটক করে অভিভাবকের জিম্মায়

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: September ২, ২০২৬ | সময়: ৮:৪০ PM

শাহরাস্তিতে রাতের বেলায় অযাচিতভাবে ঘোরাফেরার অভিযোগে ৩ কিশোরকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ। পরে অভিভাবকদের মুচলেকার মাধ্যমে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

গত ০২ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ রাত ৮টা ১০ মিনিটের দিকে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক তদন্ত রফিকুল ইসলাম ও এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার দৈকামতা যুগীবাড়ী ব্রীজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করার সময় ৩ কিশোরকে আটক করা হয়। আটককৃতরা হলো- ফাহিম (১৫), পিতা- আবুল বাসার, সাং- বসুপাড়া, তাহের মেম্বার বাড়ী, তৌহিদুল ইসলাম (১৬), পিতা- জামাল হোসেন, সাং- দৈকামতা, ইয়াছিন আরাফাত (১৬), পিতা- কামাল হোসেন, সাং- দৈকামতা সকলের বাড়ি শাহরাস্তি থানাধীন।

থানায় এনে জিজ্ঞাসাবাদে তারা রাতে ব্রীজের উপর ঘোরাফেরার কোনো সদুত্তর দিতে পারেনি।

পরে আটককৃতদের অভিভাবকরা থানায় এসে তাদের সন্তানরা ভবিষ্যতে রাতে অযাচিতভাবে ঘোরাফেরা করবে না মর্মে অঙ্গীকার করেন। আটককৃতদের বিরুদ্ধে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস যাচাই করে পূর্বে কোনো বিরূপ তথ্য না পাওয়ায় প্রথমবারের মতো সংশোধনের সুযোগ দিয়ে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন