শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক হোসেন মোল্লা ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন।
সোমবার (৩১ আগস্ট) সকালে ইউনিয়নের মনতলা হামিদিয়া উচ্চ বিদ্যালয় ও মনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব ক্রীড়া সামগ্রী পৌঁছে দেন তিনি।

ক্রীড়া সামগ্রী বিতরণকালে ফারুক হোসেন মোল্লা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সুযোগ সৃষ্টি করতে হবে। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। আমাদের প্রত্যেকের উচিত শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা এবং মাঠমুখী করা।
তিনি আরও বলেন, সুবিদপুর পূর্ব ইউনিয়নের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ তৈরি এবং শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সহযোগিতা করার চেষ্টা থাকবে। আগামী প্রজন্মকে সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ উপহার দিতে খেলাধুলাকে আরও গুরুত্ব দিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন মিয়াজী, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ক্রীড়া সামগ্রী পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন এবং নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন।