POPULAR BD NEWS
Popular BD News Logo

আজ মতলব মুক্ত দিবস

মাহফুজ মল্লিক | প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২০ | সময়: ৮:১৩ পূর্বাহ্ণ

হআজ ৪ ডিসেম্বর মতলব মুক্ত দিবস। ১৯৭১ সালের এদিনে দখলদার পাকিস্তানী বাহিনী মতলবের মাটি থেকে বিতাড়িত হয় এবং মতলব স্বাধীন হয়।

১৯৭১ সালের ৮ এপ্রিল ঢাকা থেকে সড়কযোগে পাকবাহিনী মতলবে আসে এবং থানা দখল করে তাদের ক্যাম্প স্থাপন করে। তারা মতলবের বিভিন্ন এলাকায় নির্বিচারে মানুষ হত্যা করে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। পাকিস্তানী সৈন্য ও তার এদেশীয় দোসররা এনায়েতনগর গ্রামে ৫ হাজার ঘরবাড়ি জ্বালিয়ে দেয় এবং বহু নারীর সম্ভ্রম কেড়ে নেয়। তখন মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহমদের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা মতলবের খিদিরপুর, বহরী, বাগানবাড়ি, মোহন ও এনায়েতনগর এলাকায় ৫টি ঘাঁটি তৈরি করে হানাদার বাহিনী মোকাবেলা করে।

স্থানীয় মুক্তিযোদ্ধারা দখলদার পাকবাহিনীর বিরুদ্ধে লালারহাট, বোয়ালমারি এবং নাগদাসহ আরো কটি স্থানে সম্মুখযুদ্ধে লিপ্ত হয়। মুক্তিযোদ্ধা এবং সর্বস্তরের জনগণের প্রবল প্রতিরোধের মুখে অবশেষে ৪ ডিসেম্বর পাকদখলদার বাহিনী নদীপথে মতলব ছাড়তে বাধ্য হয়। মুক্তিযুদ্ধ চলাকালীন মতলবের ১৮ জন মু্িক্তযোদ্ধা শহীদ হন। দিবসটি উপলক্ষে বিগত বছরে ব্যপক কর্মসূচীর মাধ্যমে উদযাপিত হলেও এবার করোনাকালীন পরিস্থিতির কারনে মতলব মুক্ত দিবস সংক্ষিপ্ত পরিসরে পালন করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক জানান।

তন্মোধ্য সকালে বিজয় ভবনে জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন করা হবে। পরে মতলব নিউ হোস্টেল মাঠে দীপ্ত বাংলা পাদদেশে সামাজিক দুরত্ব বজায় রেখে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন