বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন এবং ১ সেপ্টেম্বর হাজীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যাগে আনন্দ র্যালী সফল করার লক্ষ্য ১নং রাজারগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গত ৩০ আগষ্ট ইউনিয়ন পরিষদের হল রুমে ইউনিয়ন বিএনপির সভাপতি চেয়ারম্যান মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের পরিচালনায় মতামত প্রদান করেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান নেছার,ন আহবায়ক সদস্য মোঃ রফিকুল ইসলাম রনি, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ খায়রুজ্জামান মাষ্টার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন ভূইয়া সহ ইউনিয়ন বিএনপি, যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।