POPULAR BD NEWS
Popular BD News Logo

পপুলার বিডিনিউজে প্রতিবেদন প্রকাশের পর, হাজীগঞ্জে বিকাশের ফাঁদে পেলে নেয়া ৩০ হাজার টাকা ফেরত দিলেন সেই নারী

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৬ | সময়: ৫:১০ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে বিকাশে টাকা উত্তোলনের কথা বলে দোকানদারকে ধোঁকা দিয়ে ৩০ হাজার টাকা নিয়ে যাওয়ার ঘটনায় শেষ পর্যন্ত সেই টাকা ফেরত দিয়েছেন অভিযুক্ত নারী।

​রোববার হাজীগঞ্জ পশ্চিম বাজার বিশ্বরোড আল-আরাফাহ কাউন্টার সংলগ্ন ‘মাঈশ স্টোর’-এ এই ঘটনা ঘটে। টাকা ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করে দোকানদার পপুলার বিডিনিউজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

​এর আগে গত কয়েকদিন আগে ‘পপুলার বিডিনিউজ’-এ বিকাশ থেকে ৩০ হাজার টাকা উত্তোলনের কথা বলে দোকানদারকে ধোঁকা দেওয়ার একটি সিসিটিভি ফুটেজ ও প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পরই পরিস্থিতি বদলাতে শুরু করে।

​দোকানদার জানান, নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারী টাকা ফেরত দেওয়ার পাশাপাশি প্রকাশিত প্রতিবেদনটি সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন