POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে এসএসসি-দাখিল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

হাবিবুর রহমান | প্রকাশিত: August ২৯, ২০২৬ | সময়: ১০:৫৩ PM

এসএসসি ও দাখিল ২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ফরিদগঞ্জ উপজেলা শাখা।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন সাবেক ইসলামীয়া হাসপাতাল প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মদ ইবরাহীম নাসরুল্লাহ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি ডি. এম. ফয়সাল।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ কে. এম. হুমায়ুন কবির রাজু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুহা. মিনহাজুল ইসলাম।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে স্বীকৃতি দেওয়া এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করতেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। মেধাবী শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক, ইসলামী ছাত্র আন্দোলন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন