POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ১২৮ ক্ষুদে শিক্ষার্থীকে আবদুল হালিম ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে

রেজাউল করিম নয়ন | প্রকাশিত: August ২৯, ২০২৬ | সময়: ৮:২৯ PM

চাঁদপুরের হাজীগঞ্জে আলহাজ্ব আব্দুল হালিম তালুকদার ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ ১২৮ জন ক্ষুদে শিক্ষার্থীর মাঝে বৃত্তি,সনদ ও উপহার প্রদান করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার ৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের আল-বান্না মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ,সনদ,প্রাইজমানি ও উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আলহাজ্ব আব্দুল হালিম তালুকদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং আল-বান্না মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চেয়ারম্যান ও প্রিন্সিপাল মো. নজরুল ইসলাম তালুকদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার উল্যাহ পাটওয়ারী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের পরীক্ষা নিয়ন্ত্রক ও আল-বান্না মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং কালচোঁ (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা স্বপন, হাজীগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি সাংবাদিক কামরুজ্জামান টুটুল, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. তুহিন হায়দার এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল হোসাইন চৌধুরী।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদপুর রায়ের বাজার মোহাম্মদীয় আলিম মাদ্রাসার অধ্যক্ষ গোলাম মাওলা পাটওয়ারী,বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া আক্তার এবং বেতিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েদুল বাসার জুয়েল।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী লামিয়া সুলতানা। পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ, সনদ ও উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন