POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগের বর্ধিত সভা শনিবার

ডেস্ক নিউজ | প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২০ | সময়: ৮:৩০ অপরাহ্ণ

হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা শনিবার।

বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আ.স.ম. মাহবুব-উল- আলম লিপন।

তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় পপুলার বিডিনিউজকে জানান, শনিবার হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা ডাকা হয়েছে।

সূত্রে জানা গেছে, শনিবার  বিকেল তিনটায় হাজিগঞ্জ বাজারের স্টেশন রোড সংলগ্ন সবুজ সংঘে এই সভা ডাকা হয়েছে।

বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশ অনুযায়ী পৌর আওয়ামী লীগের আয়োজিত বর্ধিত সভা থেকে পৌর মেয়র প্রার্থীদের তালিকা জেলায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

সভায় হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ  ও ১২ টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত থাকবেন বলে জানানো হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন