POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ বাজারে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে পাঞ্জাবি মার্কায় ভোট চেয়েছেন শরীফ মজুমদার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: August ২৮, ২০২৬ | সময়: ১০:৩২ PM

হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের প্রাণকেন্দ্র হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ২০২৬ইং উপলক্ষে সরগরম হয়ে উঠেছে পুরো বাজার। শনিবার অনুষ্ঠিতব্য এই নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ শরীফ মজুমদার। তার নির্বাচনী প্রতীক “পাঞ্জাবী”।

শরীফ মজুমদার হাজীগঞ্জ বাজারের কাপড়িয়া পট্টির মজুমদার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। তিনি কামিল (এম.এ) ও রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স ডিগ্রিধারী। পাশাপাশি তিনি ইসলামিয়া মডার্ন হসপিটালের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তার পক্ষে প্রচারণা চালাচ্ছেন হাজীগঞ্জ বাজারের আরেক বিশিষ্ট ব্যবসায়ী তার ভাই মোঃ মনজুর আহমেদ সেলিম। মা এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মনজুর আহমেদ সেলিম প্রচারপত্রে উল্লেখ করেন, “আমার আপন ছোট ভাই শরীফ মজুমদারকে পাঞ্জাবী মার্কায় ভোট দিয়ে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ীদের সেবা করার সুযোগ করে দিন।”

প্রচারপত্রে শরীফ মজুমদার ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, “বাজারের উন্নয়ন ও আপনাদের সেবা করার সুযোগ দিন। একটি শক্তিশালী, একতাবদ্ধ ও উন্নয়নমুখী ব্যবসায়ী সমিতি গড়ে তুলতে আপনাদের মূল্যবান ভোট আমার প্রয়োজন।”

পুরো হাজীগঞ্জ বাজারে এখন “পাঞ্জাবী মার্কা”র পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে। ব্যবসায়ীদের মাঝে ভোটের আমেজ বিরাজ করছে। প্রার্থী শরীফ মজুমদার বাজারের দোকানে দোকানে গিয়ে সবার দোয়া, সমর্থন ও ভোট প্রার্থনা করছেন।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলে ব্যবসায়ী সমিতির নির্বাচন কমিশন জানিয়েছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন