POPULAR BD NEWS
Popular BD News Logo

নেপালের দুর্যোগে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

অনলাইন ডেস্ক - | প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৬ | সময়: ২:৪৩ অপরাহ্ণ

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

বৃহস্পতিবার রাষ্ট্রপতির প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, নেপালে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় রাষ্ট্রপতি গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন তিনি।

 

এর আগে নেপালে প্রাণহানির ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ও নেপালের জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

নেপালের মধ্যাঞ্চলীয় বাগমাতি প্রদেশের রাসুয়া ও আশপাশের কয়েকটি জেলায় বুধবার আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ১৬৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

 

নেপালের পর্যটন কর্মকর্তা ও পুলিশের তথ্য অনুযায়ী, নেপাল ও তিব্বতে দুর্যোগের ঘটনায় এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৫০০ জন নিখোঁজ রয়েছেন। তাঁদের মধ্যে ৮০০ জনের বেশি বিদেশি পর্যটক রয়েছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন