POPULAR BD NEWS
Popular BD News Logo

ফেনীতে বিজিবির অভিযানে ৬০ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

অনলাইন ডেস্ক - | প্রকাশিত: August ২৭, ২০২৬ | সময়: ১০:১৬ AM

ফেনী সীমান্তে পৃথক চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৬ আগস্ট) ৪ বিজিবির জোয়ানরা ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করেন। আটক করা পণ্যের তালিকায় রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, মোবাইল ফোনের ডিসপ্লে, চকলেট ও সিরাম।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্তে এই ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধার করা এসব চোরাই পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ টাকা। জব্দ করা মালামাল আইনানুগ প্রক্রিয়া শেষে স্থানীয় কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ফেনীস্থ ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মাদকের বিস্তার রোধের পাশাপাশি সার্বিক নিরাপত্তায় বিজিবি ২৪ ঘণ্টা কঠোর নজরদারি ও তৎপরতা বজায় রাখছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন