POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

মো. নাছির উদ্দিন | প্রকাশিত: August ২৫, ২০২৬ | সময়: ৫:৫৯ PM

চাঁদপুরের কচুয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়ের সাথে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে।
‎
‎মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আতাউল করিম, সাধারণ সম্পাদক এমদাদ উল্যাহ, সিনিয়র সাংবাদিক ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবুল হোসেন,সাংবাদিক আলমগীর তালুকদার, সুজন পোদ্দার, চ্যানেল এস’র কচুয়া প্রতিনিধি মো. নাছির উদ্দিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
‎
‎মতবিনিময় সভায় নবাগত ইউএনও অমিত রায় বলেন,প্রশাসনের প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার মান নিশ্চিত করতে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা প্রয়োজন। উন্নয়ন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে প্রশাসন সবসময় গণমাধ্যমের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
‎
‎তিনি আরও বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সমাজের অসঙ্গতি তুলে ধরা এবং ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যদি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে প্রশাসনের পাশে থাকেন, তাহলে কচুয়াতে বাল্যবিবাহ রোধ ও মাদকমুক্ত করা সম্ভব হবে। পাশাপাশি পরিচ্ছন্ন, নিরাপদ ও জনবান্ধব একটি পৌরসভা এবং আধুনিক উপজেলা গড়ে তুলতে আমরা সম্মিলিতভাবে কাজ করব।”
‎
‎মতবিনিময় সভা শেষে সাংবাদিকরা নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান এবং কচুয়ার উন্নয়ন ও জনকল্যাণে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন