POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০০০ পিস ইয়াবাসহ মা-ছেলে গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: August ২৪, ২০২৬ | সময়: ৪:৫৫ PM

চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন আব্দুল মান্নান ওরফে আশিক (৪১) ও তার মা ছেমন খাতুন। তারা কক্সবাজারের টেকনাফ পূর্ব পানখালী এলাকার বাসিন্দা।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ এরশাদ উল্লাহ্ এর নির্দেশনায় এসআই মোহাম্মদ হুমায়ুন কবির-২, এএসআই মাসুদুল হক ও এএসআই জুমায়েত হোসেন জুয়েল এর নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার ফরিদগঞ্জ বাস স্ট্যান্ডের হোটেল আরাফাত এন্ড রেস্টুরেন্ট এর সামনে অভিযান চালায়।

এসময় তাদের হেফাজত থেকে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানায়, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জেলাব্যাপী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন