POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনে ‘আনারস’ মার্কার সমর্থনে শাহাব উদ্দীনের ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে

রেজাউল করিম নয়ন | প্রকাশিত: August ২৩, ২০২৬ | সময়: ১০:৫৬ PM

চাঁদপুরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে পুরো এলাকায় নির্বাচনী আমেজ বিরাজ করছে। সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ শাহাব উদ্দীন তাঁর প্রতীক ‘আনারস’ মার্কা নিয়ে বাজারে ধারাবাহিক ও জোরালো প্রচারণা চালিয়েছেন।

​ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় ও ভোটের উদ্দেশ্যে তিনি হাজীগঞ্জ পূর্ব বাজার এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। গণসংযোগকালে তিনি ৮নং ওয়ার্ড কাজী বাড়ি মসজিদে আসর নামাজ ও পরবর্তীতে স্বর্ণকলি কেজি স্কুলের সংলগ্ন মসজিদে জামাতে মাগরিব নামাজ আদায় করেন। মেইন রোডের উত্তর ও দক্ষিণ পাশসহ টোরাগড় মেইল গেট এলাকার বিভিন্ন ছোট-বড় বিপণিবিতানে গিয়ে তিনি সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাঁদের হাতে নির্বাচনী লিফলেট তুলে দেন।

​গণসংযোগকালে মোঃ শাহাব উদ্দীন বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং বাণিজ্যিক স্বার্থ সংরক্ষণে সর্বদা পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। আগামী ২৯ আগস্ট অনুষ্ঠিতব্য এই নির্বাচনে তিনি সকল ব্যবসায়ীর মূল্যবান ভোট ও সমর্থন প্রার্থনা করেছেন। স্থানীয় ব্যবসায়ীদের মাঝেও এই গণসংযোগ ঘিরে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন