POPULAR BD NEWS
Popular BD News Logo

গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

হাবিবুর রহমান | প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৬ | সময়: ৯:১২ অপরাহ্ণ

ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের ঐতিহ্যবাহী গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিকেলে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় কমিটির সভাপতি লায়ন ফখরুল আহমেদ ফয়সালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও রাজনীতিবিদ মোতাহার হোসেন পাটওয়ারী, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ফয়েজ আহমেদ মোল্লা, বিশিষ্ট সমাজসেবক, চিকিৎসক ও রাজনীতিবিদ ডা. আবুল কালাম আজাদ এবং ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী,প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাছির আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে আহমেদ জিয়াউর রহমান বলেন, একটি জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে শিক্ষার্থীদের হাত ধরে। তাই পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেকে গড়ে তুলতে হবে। তিনি বলেন, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীর পারস্পরিক সমন্বয়ই একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত শক্তি। সন্তানদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করতে বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীদের জন্য ফুটবল উপহার দেন জেলা প্রশাসক।

এসময় আরও উপস্থিত ছিলেন,প্রতিষ্ঠানের সহ-সভাপতি মামুনুর রহমান,আজাদ পাটওয়ারী,
প্রতিষ্ঠানের সাবেক সদস্য ইমান হোসেন, মনির পাটোয়ারীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন