চাঁদপুরের হাজীগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে হাজীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের পরিচালনায় সভায় প্রেসক্লাবের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মেহেদী হাছান সর্দার, সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মেহেদী হাছান পাপ্পু, সাংগঠনিক সম্পাদক মনজুর আলম পাটোয়ারী, অর্থ সম্পাদক হাবীব উল্যাহ, কার্যকরী সদস্য হাছান মাহমুদ, মহিউদ্দিন আল আজাদ, কামরুজ্জামান টুটুল, খন্দকার আরিফসহ কমিটির অন্যান্য সদস্যরা।
সভায় জানানো হয়, আগামী ৩১ আগস্ট হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সাধারণ সভাকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি ও সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা করা হয়।