হাজীগঞ্জ উপজেলায় লিভার ফেটে মারা গেল তামিম (১০)। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার পালিশারা গ্রামে এ ঘটনা ঘটে।
সে উপজেলার মোহাম্মদপুর গ্রামের ফকির বাড়ির প্রবাসী খোরশেদ আলম ফকিরের বড় ছেলে।
স্থানীয় বাসিন্দা শাহিনা আহমেদ জানান, তামিমকে নিয়ে তার মা পালিশারায় নানা বাড়ি বেড়াতে যায়। হঠাৎ ওই দিন ভোর রাতে তামিম অসুস্থ্য হয়ে পড়ে। মুহুর্তেই তার নাক ও মুখদিয়ে পচন্ড গতিতে রক্ত বের হতে শুরু করে। এক পর্যায়ে তার মায়ের শরীর রক্তে ভীজে যায়। অতিরিক্ত রক্ত ক্ষরণ হওয়ার ফলে ঘটনাস্থেই তার মৃত্যু হয়। পরে তার দাদার বাড়ি মোহাম্মদপুরে খবর দিলে আত্নীয়রা তার মৃতদেহ বাড়িতে নিয়ে নিয়ে যায়। সকালে মোহাম্মদপুর গ্রামের পশ্চিম পাড়া ঈদ গাঁ মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। তামিম দুই ভাইয়ের মধ্যে বড়।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শিশু খেলার সাথীরা তার জন্য অশ্রু পেলতে দেখা গেছে। পরিবারের সদস্যরা বাকরুদ্ধ। তামিম ওই এলাকার একটি নুরানী মাদ্রাসার নিয়মিত ছাত্র ছিল।