POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে নবগঠিত ১৩নং ইউনিয়ন অনুমোদনে আলোচনা সভা অনুষ্ঠিত

ইউসুফ বেপারী | প্রকাশিত: August ২১, ২০২৬ | সময়: ২:০২ PM

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার নবগঠিত ১৩নং অলিপুর ইউনিয়ন সরকার কর্তৃক চূড়ান্ত অনুমোদন পাওয়ায় আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সকালে নবগঠিত ইউনিয়নের কৈয়ারপুলে আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষরা বিভিন্ন ওয়ার্ড থেকে আনন্দ র‍্যালি নিয়ে আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব আব্দুল হক তালুকদার, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইবনে আল জায়েদ, হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মনির ও সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারী।

সভায় বক্তারা নবগঠিত ১৩নং অলিপুর ইউনিয়নের চূড়ান্ত অনুমোদনকে স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তবায়ন হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, নতুন ইউনিয়ন প্রতিষ্ঠার ফলে প্রশাসনিক সেবা জনগণের আরও কাছাকাছি পৌঁছাবে। পাশাপাশি এলাকার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা ও বিভিন্ন সরকারি কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় নবগঠিত ১৩নং অলিপুর ইউনিয়নসহ ২, ৪ ও ৫নং ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন