POPULAR BD NEWS
Popular BD News Logo

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাবুরহাট শাখায় কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ২০, ২০২৬ | সময়: ৩:৪৮ অপরাহ্ণ

চাঁদপুরের বাবুরহাটস্থ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ শাখার এসএসি ও এইচএসির কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠান বুধবার ২০ আগস্ট ২০২৬ কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

কলেজের অধ্যক্ষ নূর খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।

অনুষ্ঠানে বিভিন্ন বোর্ড পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও সনদপত্র দিয়ে সম্বর্ধনা জানানো হয়। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, _”সফলতার সাথে নৈতিকতা অর্জনে ব্যর্থ হলে চূড়ান্ত সফলতা অর্জন হবে না। পিতা-মাতা, শিক্ষক এবং গুরুজনদের প্রতি দায়িত্ব পালন, সুশীল আচরণ এবং ধর্মীয় নৈতিকতার মাধ্যমেই দুনিয়া ও পরকাল উভয় জগতের সফলতা আসে।”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, “নৈতিকতার শিক্ষাকে জীবনে ধারণ করে আগামীর বাংলাদেশের নেতৃত্বের উপযোগী করে নিজেকে গড়ে তুলতে পারলে জুলাই বিপ্লবের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ তোমাদের হাতেই বিনির্মাণ হবে।”

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ নূর খান শিক্ষার্থীদের সাফল্যে গর্ব প্রকাশ করে বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ সবসময় মেধা ও নৈতিকতা সম্পন্ন নাগরিক গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন