POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়লো ২ বসতঘর, দুই গরু পুড়ে মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: August ২০, ২০২৬ | সময়: ৯:১৮ AM

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পাতানিশ গ্রামের পাটোয়ারী বাড়ীতে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে মারা গেছে ২টি গরুও। বুধবার ২০ আগস্ট ২০২৬ রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ওই বাড়ীর হুমায়ন পাটোয়ারীর বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যে পাশের আরেকটি ঘরেও ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা সব আসবাবপত্র, কাপড়-চোপড় ও স্বর্ণালংকার পুড়ে যায়।

ভুক্তভোগীরা জানান, অগ্নিকাণ্ডে তাদের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরের পাশে বাঁধা থাকা দুটি গরু আগুনে পুড়ে মারা গেছে।

খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গেলেও বাড়ীর পাশে একটি খাল থাকায় ফায়ারের গাড়ি ভেতরে প্রবেশ করতে পারেনি। এদিকে এলাকাবাসী বালতি ও পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ঘর দুটি পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। ঘটনার পর থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

সকালে পরিদর্শনে গিয়ে ইউনিয়ন বিএনপি নেতা মাসুদ খাঁন জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তার জন্য উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন