POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

মোঃ ইউসুফ বেপারী | প্রকাশিত: August ১৯, ২০২৬ | সময়: ১১:১৪ PM

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রাখায় চাঁদপুরের হাজীগঞ্জে তিন ব্যবসায়ীকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ আগস্ট) রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার ও পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন। এ সময় হাজীগঞ্জ থানা-পুলিশের একটি দল, পল্লী বিদ্যুৎ ও পৌরসভার কর্মকর্তারা সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর দোকান, শপিং মলসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে ব্যবসায়ীদের আগে থেকেই সচেতন করা হয়েছিল। এরপরও নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় তিন ব্যবসায়ীকে ৫০০ টাকা করে মোট ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ওমর সানী আকন জানান, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন