POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলবে সেলুন থেকে গাঁজাসহ আটক যুবককে ১ মাসের জেল

মাহফুজ মল্লিক | প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৬ | সময়: ৯:৪০ অপরাহ্ণ

মতলব দক্ষিণ উপজেলা সদরের কলাদী সাত্তার মাস্টারের মোড়ে একটি সেলুন থেকে গাঁজাসহ যুবককে আটক করেছে পুলিশ। বাইশপুর গ্রামের কুদ্দুস প্রধানের ছেলে রহমান প্রধান (১৭)।মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ছাত্তার মাস্টারের মোড় বলু শীলের সেলুন থেকে রহমান প্রধানকে ১শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

এসময় সেলুনের চেয়ারের নীচ থেকে ইয়াবা টেবলেট সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রহমান প্রধানকে ১মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষনা করেন সহকারী কমিশনার (ভুমি) মুমতাহিনা পৃথুলা। অভিযানে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার এসআই ইমতিয়াজ।

সহকারী কমিশনার (ভুমি) মুমতাহিনা পৃথুলা বলেন,আটককৃত যুবককে ১ মাসের জেল এবং সেলুন মালিকের দোকানের লাইসেন্স না থাকায় বন্ধ করে দেয়া হয়। লাইসেন্স করার পর সেলুন খুলতে পারবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন