POPULAR BD NEWS
Popular BD News Logo

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে সেন্দ্রা সপ্রাবি’তে শরীফ গাজীর শিক্ষা উপকরণ বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: August ১৭, ২০২৬ | সময়: ৯:১৬ PM

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬নং পূর্ব বড়কুল ইউনিয়নের সেন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) গাজী শরীফ আহমেদের উদ্যোগে আয়োজিত শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সেন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শামীম আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সদস্য আলহাজ্ব আলাউদ্দিন ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছিয়া খাতুন, ৬নং পূর্ব বড়কুল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইমাম হোসেন, সাধারণ সম্পাদক মোহন চৌধুরী, বেলচো উচ্চ বিদ্যালয়ের সভাপতি সামছুল আলম চৌধুরী, উপজেলা কৃষক দলের সহ-সভাপতি ডা. রিপন পাটোয়ারী, ৬নং পূর্ব বড়কুল ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জাব্বার আঠিয়া প্রমূখ।

এছাড়া উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সেন্দ্রা ৮নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মাছুম বিল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শরীফ মিজি, সম্রাট বেপারী, ত্বোহা বেপারী, সোলেমান বেপারী, হোসেন আঠিয়া, সাইফুল শেখ, রাকিব সদ্দার ও তুহিন মোল্লা।

এ সময় আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন