POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলবে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ৮টি ইজি বাইক ও মুরগীর ফার্মে বিদ্যুৎ চুরির অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: August ১৭, ২০২৬ | সময়: ৬:২৩ PM

চাঁদপুরের মতলব উত্তরে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে ইজি বাইক চার্জ ও মুরগীর ফার্ম চালানোর অভিযোগে এক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করেছে পল্লী বিদ্যুৎ। অভিযুক্ত গ্রাহক মতলব উত্তরের পশ্চিম নাউরী এলাকার ইব্রাহিম ওরফে শেখ ফরিদ।

সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তর জোনাল অফিসের ডিজিএম অহিদুজ্জামান।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, ইব্রাহিম পাশের বাড়ির সামছুন্নাহারের একটি মিটার সার্ভিস ড্রপ ছিদ্র করে অবৈধ সংযোগ নেন ইব্রাহীম।

এই অবৈধ লাইন দিয়ে তিনি ৮টি ব্যাটারি চালিত ইজি বাইক চার্জ করতেন এবং প্রায় ৫০ মিটার দূরে ১২০০ মুরগীর একটি ফার্মে বিদ্যুৎ সরবরাহ করছিলেন।

খবর পেয়ে মতলব উত্তর জোনাল অফিসের ডিজিএম অহিদুজ্জামান এর নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করা হয়।

ডিজিএম অহিদুজ্জামান বলেন, পল্লী বিদ্যুৎ আইন অনুযায়ী সাত দিনের মধ্যে নোটিশ করা হবে। এরপর জরিমানা ধার্য করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন