POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই বোন গ্রেপ্তার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৬ | সময়: ৪:৫৩ অপরাহ্ণ

চাঁদপুর লঞ্চ টার্মিনালে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ আপন দুই বোনকে গ্রেপ্তার করেছে নৌ-থানা পুলিশ। পুলিশের দাবি, কুমিল্লা সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে লঞ্চযোগে দক্ষিণাঞ্চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তারা।

গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর লঞ্চঘাটের বিআইডব্লিউটিএ পল্টুনে অভিযান চালায় নৌ-থানা পুলিশ।
নৌ-থানার ওসি আজমগীর হোসাইনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্দেহভাজন দুই নারীর ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় স্কচটেপ দিয়ে মোড়ানো হাতব্যাগ থেকে উদ্ধার করা হয় ৯ কেজি গাঁজা।

গ্রেপ্তার দুজন হলেন: আছমা বেগম,
ও আমেনা বেগম। তারা আপন দুই বোন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, প্রাথমিকভাবে জানা গেছে, কুমিল্লা সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে লঞ্চযোগে দক্ষিণাঞ্চলে যাওয়ার উদ্দেশ্যে চাঁদপুর লঞ্চঘাটে এসেছিলেন তারা।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় লঞ্চ টার্মিনালে অভিযান চালানো হয়। এ সময় দুই নারীর ব্যাগ তল্লাশি করে ৯ কেজি গাঁজা উদ্ধার এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।উদ্ধার করা গাঁজা ও গ্রেপ্তার দুই নারীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন