POPULAR BD NEWS
Popular BD News Logo

রান্ধুনীমুড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৬ | সময়: ৯:৫৭ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ পৌর ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডের রান্ধুনীমুড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের পশ্চিম পাশের বালুর মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং হাজীগঞ্জ পৌর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেন লারা ও পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. ইউসুফ পাটোয়ারীর যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক মেয়র আব্দুল মান্নান খান বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাজীগঞ্জ
পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ আলম ভুট্টো ও মো. এমরান হোসেন।

অতিথিরা বলেন, মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি অভিভাবক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রান্ধুনীমুড়াসহ হাজীগঞ্জকে মাদকমুক্ত রাখতে সামাজিক আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান তারা।

সমাবেশে হাজীগঞ্জ পৌর ১০, ১১ ও ১২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন