POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে সার ও বীজ বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২০ | সময়: ১২:০১ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে রাসায়নিক সার ও বীজ বিতরন করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়ুয়া। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন চাঁদপুর ৫ আসনের সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও বৈশাখী বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো: মাজেদুর রহমান। উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা,প্রানী সম্পদ কর্মকর্তা জুলফিকার আলী, সহকারী কৃষি কর্মকর্তা আজাদ হোসেনসহ প্রশাসনের অন্যন্য কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ ।

হাজীগঞ্জ ১২ টি ইউনিয়নের কৃষকদের মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরন করা হয়। এ সময় ৩ হাজার ৪শ ৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক কৃষানীর মাঝে ৮৮৪৮ কেজি বীজ ১৬,৬৫০ কেজি সার বিতরন করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন