হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন-২০২৬ এ সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলী নেওয়াজ রোমান। তিনি হাজীগঞ্জ পৌর সুপার মার্কেটের “মোবাইল পয়েন্ট” এর স্বত্বাধিকারী।
তিনি ইতোপূর্বে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। ওই সময় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধান ও সমিতির কার্যক্রম গতিশীল করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
নির্বাচনী প্রচারণায় তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, _”আপনাদের সকলের দোয়া ও সমর্থন কামনা করছি। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, বাজারের নিরাপত্তা ও আধুনিকায়ন এবং তরুণ ব্যবসায়ীদের নিয়ে কাজ করাই আমার মূল লক্ষ্য।”
হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের মাঝে তার রয়েছে পরিচিতি ও জনপ্রিয়তা। সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে এবার সাধারণ সম্পাদক পদে জয়ী হয়ে বাজারের সার্বিক উন্নয়নে কাজ করতে চান তিনি।
উল্লেখ্য, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন আগামী ২৯ আগস্ট অনুষ্ঠিত হবে।