হাজীগঞ্জ উপজেলাধীন ৬১ নং রায়চোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালানা কমিটির অভিষেক ও অত্র বিদ্যালয় থেকে সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ০৬ জন শিক্ষার্থী, কাবিং জাতীয় মূল্যায়নে শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত একজন শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ (১১ আগষ্ট) মঙ্গলবার বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিয়া কামাল ও গীতা পাঠ করেন অনুশ্রী সাহা।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও নবগঠিত কমিটির সবাইকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিদ্যালয় নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি মোঃ ছারওয়ার আলম মাষ্টার (অবঃ) এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সতীষ সাহা পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন সভাপতি মোঃ ইমাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসকাবের সাবেক সভাপতি হাসান মাহমুদ, নবগঠিত কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন চৌধুরী, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কমিটির সদস্য মোহাম্মদ বোরহান উদ্দিন, শিক্ষক প্রতিনিধি আব্দুল কুদ্দুছ, এলাকাবাসীর পক্ষে বিদ্যোৎসাহী সদস্য মোহাম্মদ শরীফুল ইসলাম মাসুম। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমটির সদস্য সচিব শিরিনা শামীম।
সভাপতির বক্তব্যে মোঃ ছারওয়ার আলম মাষ্টার বলেন বিগত সরকারের আমলে এই বিদ্যালয়ের একটি নতুন ভবন ও আরেকটি ভবনের তৃতীয় তলায় নির্মাণ কাজ শুরু হয়। নতুন ভবনের কাজটি ৬০ ভাগ শেষ হয়েছে এবং পুরাতন ভবনের তৃতীয় তলায় সিড়িসহ ভেঙ্গে তছনছ অবস্থায় পড়ে আছে। সরকার পতনের পর ঠিকাদার কাজ করছে না।
এমতাবস্থায় বিদ্যালয় পাঠদানে বিশেষ অসুবিধা ও হীমসীম খেতে হচ্ছে। বিষয়টি জরুরি ভিত্তিতে যথাযথ কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানান তিনি।