POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলবের যমজ ভাই বোন পেলেন জিপিএ ৫

মাহফুজ মল্লিক | প্রকাশিত: আগস্ট ১১, ২০২৬ | সময়: ৯:৪৩ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় কৌশিক ঘোষ ও সুপ্তি ঘোষ নামে দুই যমজ ভাই–বোন জিপিএ-৫ পেয়েছে।

কৌশিক ও সুপ্তি উপজেলার ঘোষপাড়া এলাকার সজল চন্দ্র ঘোষ ও মনি রানী ঘোষ দম্পতির সন্তান। তাদের বাবা উপজেলা সদর বাজারের ক্ষীর, দধি ও মিষ্টির ব্যবসা করেন। মা গৃহিণী।

কৌশিক ও সুপ্তি এবার কেএফটি কলেজিয়েট স্কুলের বিজ্ঞান শাখা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। একই পরিবারের দুই যমজ ভাই–বোন জিপিএ-৫ পাওয়ায় পরিবারে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।

বাবা সজল ঘোষ বলেন, একই সঙ্গে ছেলে–মেয়ের ভালো ফলে তাঁদের পরিবারের সবাই খুশি।

ভালো ফলের জন্য কৌশিক ও সুপ্তি তাদের মা–বাবা, স্কুলের শিক্ষক ও অধ্যক্ষের প্রতি কৃতজ্ঞতা জানায়। কৌশিক ঘোষ ভবিষ্যতে একজন বায়োকেমিস্ট হতে চায়। আর সুপ্তি চিকিৎসাবিজ্ঞানে লেখাপড়া করতে চায়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন