POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জের দুই মাদ্রাসা পরিদর্শন করলেন জেলা শিক্ষা অফিসার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ১১, ২০২৬ | সময়: ৯:৩২ অপরাহ্ণ

চাঁদপুরের জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ আজ ১১ আগস্ট ২০২৬ ইং সোমবার ফরিদগঞ্জ উপজেলার দুইটি মাদ্রাসা পরিদর্শন করেছেন।

পুরাণ রামপুর আবদুর রব আলিম মাদ্রাসা:
সকালে তিনি প্রথমে পুরাণ রামপুর আবদুর রব আলিম মাদ্রাসা পরিদর্শন করেন। এসময় তিনি মাদ্রাসার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

পশ্চিম লাড়ুয়া কেরামতিয়া মহিলা দাখিল মাদ্রাসা:
পরে তিনি পশ্চিম লাড়ুয়া কেরামতিয়া মহিলা দাখিল মাদ্রাসা পরিদর্শন করেন। এখানেও তিনি শ্রেণিকক্ষ, অফিস ও অন্যান্য স্থাপনা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা শিক্ষা অফিসার উভয় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে দুর্বলতা চিহ্নিত করে তা কাটিয়ে ওঠার নির্দেশ দেন। পর্যালোচনা করে প্রস্তুতি জোরদার করা। শ্রেণীভিত্তিক শিক্ষার্থীদের উপস্থিতি শতভাগ নিশ্চিত করা।- প্রাত্যহিক সমাবেশ নিয়মিত করা এবং সাপ্তাহিক জলসা বাস্তবায়ন করা। শিক্ষকদের প্রস্তুতি নিয়ে ক্লাসে যাওয়া নিশ্চিত করা।- ডিজিটাল ডিভাইসের অপব্যবহার রোধে শিক্ষার্থীদের কাউন্সেলিং জোরদার করা।- মাদ্রাসার বাথরুমসহ সার্বিক পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা

পরিদর্শনকালে মাদ্রাসা দুটির অধ্যক্ষ, সুপার ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা শিক্ষা অফিসার শিক্ষার মানোন্নয়নে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন