POPULAR BD NEWS
Popular BD News Logo

বড়কুল পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী ইয়াছিন আরাফাতের নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ মিছিল

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২০ | সময়: ৬:৪৫ অপরাহ্ণ

সোমবার বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজনে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ওইসময় বর্ণাঢ্য আনন্দ মিছিল নিয়ে অংশ নেয় হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী ইয়াছিন আরাফাত ও তার সমর্থকবৃন্দ।

আনন্দ মিছিলটি রামচন্দ্রপুর বাজার থেকে হাজীগঞ্জ মিঠানিয়া ব্রীজ পর্যন্ত যানবাহনে করে আসে। সেখান থেকে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত ও তার সমর্থকেরা ব্যনার, পেস্টুন নিয়ে আনন্দ মিছিলটি হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে।

ওইসময় ৭ নং বড়কুল পশ্চিম ইউনিয়ন যুবলীগের লীগের সাধারণ সম্পাদক আবু নাসের সুমনের নেতৃত্বে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে আনন্দ মিছিল।

আনন্দ মিছিলে অংশ নেয় হাজীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সম্মানিত সদস্য ও বড়কুল ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আহসান হাবিব, সহ-সভাপতি মাসুদ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তকদির ঢালী ও রাজ্জাক ঢালী, দপ্তর সম্পাদক ইউসুফ আলী রানা, ক্রীড়া সম্পাদক সুজন কাজী, সদস্য কবির বেপারি, সদস্য হাজী শরিফ উদ্দিন, সদস্য শাহাদাত হোসেন।

এছাড়াও আনন্দ মিছিলে বড়কুল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়মী লীগের নেতৃবৃন্দ অংশ নেয়। বিভিন্ন ওয়ার্ডের উল্লেখ্যযোগ্যদের মধ্যে মিছিলে ছিলেন ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ আবদুল কাইয়ুম, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির পাটওয়ারি, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো: শাহ আলম, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাবীবুর রহমান, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল বাশার বাদশা মাঝি ও ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের ইউছুফ আলী জুয়েল প্রমুখ।

বড়কুল পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী ইয়াছিন আরাফাত ও যুবলীগের লীগের সাধারণ সম্পাদক আবু নাসের সুমন বলেন, দলীয় সকল কর্মকান্ডে ইউনিয়নবাসীকে সঙ্গে নিয়ে অংশ নিয়ে আসছি। হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমের ডাকে সবসময় সাড়া দিয়েছি। আগামীতেও তাঁর সমর্থন নিয়ে ইউনিয়নবাসীর সুখে-দুখের সাথী হতে চাই।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন