চাঁদপুর জাজশীপে ২ নম্বর প্যানেল সিভিল কোর্ট কমিশনার হিসেবে মো. শাখাওয়াত হোসাইনকে দুই বছরের জন্য অস্থায়ীভাবে তালিকাভুক্ত করা হয়েছে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়েছে। চাঁদপুর জেলা জজ কার্যালয়ের সূত্রের পরিপ্রেক্ষিতে মো. শাখাওয়াত হোসাইনকে ২ নম্বর প্যানেল সিভিল কোর্ট কমিশনার হিসেবে আগামী দুই বছরের জন্য অস্থায়ীভাবে তালিকাভুক্ত করা হয়েছে বলে চিঠিতে জানানো হয়।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখার সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) এস. এম. সাদাকাত মাহমুদ স্বাক্ষরিত ওই চিঠিতে বিষয়টি অবগত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুরের সিনিয়র জেলা জজকে নির্দেশনা দেওয়া হয়েছে।
মো. শাখাওয়াত হোসাইন হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির আজীবন সদস্য। সাংবাদিকতার পাশাপাশি তিনি সামাজিক কর্মকাণ্ড ও আইন-সংক্রান্ত পেশাগত দায়িত্বের সঙ্গেও যুক্ত রয়েছেন।
সংশ্লিষ্ট চিঠি অনুযায়ী, আগামী দুই বছর তিনি চাঁদপুর জাজশীপের ২ নম্বর প্যানেল সিভিল কোর্ট কমিশনার হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন।