কুয়েতে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার জহিরুল ইসলাম (২৬) নিহত হয়েছে। রোববার রাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
জহিরুল ইসলাম ফরিদগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা। তার শ্বশুর বাড়ি হাজিগঞ্জ উপজেলার রায়চোঁ গ্রামে। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।