POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রীর সন্তোষ

মাহফুজ মল্লিক | প্রকাশিত: আগস্ট ৯, ২০২৬ | সময়: ৯:২৪ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল। রবিবার (৯ আগষ্ট)চাঁদপুর থেকে সড়ক পথে ঢাকা যাওয়ার পথে বিকাল তিনটায় হঠাৎ করে উপস্থিত হন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের তিনি হাসপাতালের জরুরী বিভাগ, আন্তঃ বিভাগ, ডেঙ্গু ওয়ার্ড, ঔষধের স্টোর রুম, রান্না ঘর, বহিঃ বিভাগ ঘুরে দেখেন। এ সময় রোগীদের জন্য রান্না করা খাবার তিনি নিজে খেয়ে দেখে সন্তুষ্ট প্রকাশ করেন। পরে হাসপাতালে কর্তব্যরত কর্মকর্তা ও কর্মচারীদের হাজিরা খাতা দেখে অনুপস্থিত থাকায় মেডিকেল অফিসার জুনিয়র কনসালটেন্ট ডাঃ সিদ্দিকুর রহমান টুটুল ও সিনিয়র স্টাফ নার্স রেহেনা আক্তারের একদিনের বেতন কর্তনের নির্দেশ প্রদান করেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে অবহেলার অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা হচ্ছে হাসপাতালে এসে যেন মানুষ সঠিক চিকিৎসা সেবাটি পায়।
আপনারা একটু আন্তরিকতার সহিত কাজ করেন এটাই আমরা প্রত্যাশা করি।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ৫০ শয্যা বিশিষ্ট মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ১০১ শয্যায় উন্নতিকরণের লক্ষ্যে কার্যক্রম প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আশ্বাস দেন।
মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হয়ে সাকিব হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন।সেখানে হাসপাতালের লাইসেন্স, হাসপাতালে টেকনোলজিস্ট, টেকনিশিয়ানের সনদপত্র দেখেন। এছাড়া হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সার্জন সম্পর্কে রেজিস্ট্রারকৃত খাতা খতিয়ে দেখেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রীর পিএস এবিএম ইফতেখায়রুল ইসলাম, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রায়হান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান মানিক,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজীব কিশোর বনিক, মতলব প্রেক্লাবের আহবায়ক আমির খসরু প্রধানিয়া, মতলব উপজেলা যুবদলের আহবায়ক মুজাহিদুল ইসলাম কিরণ, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিরাজ মাহমুদ জিসানসহ হাসপাতালের চিকিৎসকগণ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন