POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে সাইবার অ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়া খেলার অপরাধে ২ জন গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ৯, ২০২৬ | সময়: ৮:১১ অপরাহ্ণ

চাঁদপুরের শাহরাস্তিতে সাইবার অ্যাপসের মাধ্যমে মোবাইল দিয়ে অনলাইন জুয়া খেলার সময় ২ জনকে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মীর মাহবুবুর রহমান এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) খায়রুল আলম সঙ্গীয় ফোর্সসহ রবিবার ০৯/০৮/২০২৬ তারিখে থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে শাহরাস্তি পৌরসভার ০৯ নং ওয়ার্ডের ছিকুটিয়া এলাকার ওয়াকওয়ে সংলগ্ন পূর্ব পাশে, কালিবাড়ী টু শোরশাকগামী পাকা রাস্তার পাশে দুই যুবককে মোবাইলে জুয়া খেলারত অবস্থায় আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন: সোলেমান হোসেন (২০), মোঃ আজমীর হোসেন (২৫) উভয়ের ঠিকানা: সাং- ছিকুটিয়া, থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর।

এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানার মামলা নং- এফআইআর-১০, তারিখ- ০৯ আগস্ট ২০২৬, জি আর নং-২৫৩, ধারা- ১৬ জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এ মামলা রুজু করা হয়।

গ্রেফতারকৃত ২ আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্র জানিয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন