POPULAR BD NEWS
Popular BD News Logo

১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রেতা ভাইরাল মিজান গ্রেপ্তার

অনলাইন ডেস্ক - | প্রকাশিত: আগস্ট ৯, ২০২৬ | সময়: ৭:৩৬ অপরাহ্ণ

রাজধানীর আগারগাঁওয়ে ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া জাগানো মিজানুর রহমান মিজানকে (ভাইরাল মিজান) গ্রেপ্তার করেছে কাফরুল থানা পুলিশ। সরকারি কাজে বাধা দেওয়া ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার অভিযোগে রোববার (৯ আগস্ট) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে আগারগাঁও এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণে নামে বিদ্যুৎ বিভাগ। এ সময় ফুটপাতের বিভিন্ন স্থাপনার সঙ্গে মিজানের দোকানের বিদ্যুৎ সংযোগ কাটতে যান সংশ্লিষ্টরা। এতে ক্ষিপ্ত হয়ে বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তাদের ওপর চড়াও হন মিজান।

​কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সংযোগ বিচ্ছিন্নকে কেন্দ্র করে তৈরি হওয়া বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে মিজান উপস্থিত সিটি করপোরেশনের কর্মী ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের আঘাত করেন। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

​ওসি আরও জানান, সরকারি কাজে বাধা দেওয়া এবং দায়িত্বরত কর্মীদের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন