POPULAR BD NEWS
Popular BD News Logo

বোমা হামলার আশঙ্কায় দেশজুড়ে পুলিশের সতর্কবার্তা জারি

অনলাইন ডেস্ক - | প্রকাশিত: আগস্ট ৭, ২০২৬ | সময়: ১১:৫৬ অপরাহ্ণ

বোমা হামলার আশঙ্কায় দেশের সবকটি জেলা ও রেঞ্জে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে পুলিশ সদর দপ্তর। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, বোমা হামলার ঝুঁকির খবর পাওয়ার পর প্রতিটি জেলায় রাতের টহল, মোবাইল ডিউটি এবং তল্লাশিচৌকিতে নিয়োজিত পুলিশ সদস্যদের সতর্ক থাকতে বলা হয়েছে। দায়িত্ব পালনকালে যেকোনো ধরনের সন্দেহজনক পরিস্থিতি তৈরি হলে দ্রুত ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

ইতিমধ্যে বেতার বার্তা ও বিশেষ বার্তার মাধ্যমে সারা দেশের বিভিন্ন পুলিশ ইউনিটকে এই নির্দেশনার বিষয়ে অবহিত করা হয়েছে।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন