POPULAR BD NEWS
Popular BD News Logo

রিকশা, ভ্যান ও অটোচালক দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

রেজাউল করিম নয়ন | প্রকাশিত: আগস্ট ৫, ২০২৬ | সময়: ১০:২৫ অপরাহ্ণ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা রিকশা, ভ্যান ও অটোচালক দলের উদ্যোগে নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট ২০২৬) বিকেলে উপজেলার মুন্সীরহাট জি অ্যান্ড এ. আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব, সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতা করেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন চাঁদপুর জেলা রিকশা, ভ্যান ও অটোচালক দলের সাধারণ সম্পাদক মো. আরিফ শেখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বাবু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা রিকশা, ভ্যান ও অটোচালক দলের সভাপতি মো. মারুফ হোসেন, জেলা রিকশা, ভ্যান ও অটোচালক দলের সিনিয়র সহ-সভাপতি বাবলু মুন্সী, জেলা রিকশা, ভ্যান ও অটোচালক দলের সাবেক সহ-সভাপতি কবির মিজি এবং ফরিদগঞ্জ উপজেলার ৪ নং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল খলিল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদগঞ্জ উপজেলা রিকশা, ভ্যান ও অটোচালক দলের যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর হোসেন দুলাল।

এ সময় অতিথিবৃন্দ নবগঠিত ও অনুমোদিত উপজেলা কমিটির তালিকা আনুষ্ঠানিকভাবে উপজেলা আহ্বায়ক এমরান হোসেন এবং সদস্য সচিব সামছুদ্দিন রাজার কাছে হস্তান্তর করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা রিকশা, ভ্যান ও অটোচালক দলের সাংগঠনিক সম্পাদক সুমন গাজী, সহ-সাধারণ সম্পাদক সাকিব উদ্দিন রুবেলসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রিকশা, ভ্যান ও অটোচালক দলের নেতা-কর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার পাশাপাশি চালকদের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন