POPULAR BD NEWS
Popular BD News Logo

ছাত্র-ছাত্রীদের নিয়মিত উপস্থিতি ও শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

হাবিবুর রহমান | প্রকাশিত: আগস্ট ৫, ২০২৬ | সময়: ১০:৪৯ পূর্বাহ্ণ

ফরিদগঞ্জ উপজেলার গফুর চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবকদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিকেলে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মো. এমরান হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম পাটওয়ারী, অভিভাবক প্রতিনিধি মো. রহমত উল্লাহ, ফারুক হোসেন মোল্লা, মাওলানা দেলোয়ার হোসেন, আহসান হাবীব এবং অনিক হাসান মাসুমসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

সভায় বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি, নৈতিক শিক্ষা, শৃঙ্খলা এবং অভিভাবকদের সচেতন ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি শিক্ষার্থীর সফলতা অর্জনে বিদ্যালয় ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মো. এমরান হোসেন বলেন, একটি শিক্ষার্থীর সুশিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে অভিভাবকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু বিদ্যালয়ের ওপর দায়িত্ব ছেড়ে দিলে চলবে না, সন্তানদের পড়াশোনা, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি এবং নৈতিক বিকাশের বিষয়েও অভিভাবকদের সার্বক্ষণিক নজরদারি রাখতে হবে। শিক্ষক ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার গুণগত মান আরও উন্নত করা সম্ভব।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন