POPULAR BD NEWS
Popular BD News Logo

২নং রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

আলমগীর কবির | প্রকাশিত: আগস্ট ২, ২০২৬ | সময়: ৬:২৪ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের ২নং দক্ষিণ পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মন উন্নয়নের জন্য ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মাদেরকে নিয়ে মা সমাবেশ আলোচনা সভা ও বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
গত ২ আগষ্ট বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হওয়া মা সমাবেশ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজারগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান।

নবগঠিত কমিটির সভাপতি মোঃ গিয়াসউদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আক্তার হোসেন প্রধানীয়ার পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরন করে নেন বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটি ও অতিথিগনকে।

বক্তব্য রাখেন রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আনিছুর রহমান, হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান নেছার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কৃষ্ণ সূত্রধর, ৬নং পূর্ব রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আরিফ মোঃ রুহউল্লা, প্রধান শিক্ষক মোঃ মোস্তাক উল্ল্য, নবগঠিত কমিটির দাতা সদস্য মোঃ মহাসিন বেপারী।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির সকল সদস্য, বিদ্যালয়ের সকল শিক্ষক ও এলাকার গন্য মান্য ব্যক্তি বর্গগন উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন