POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ১৬ জনকে ১৬শ ৬৫ টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২০ | সময়: ১২:৫০ অপরাহ্ণ

 হাজীগঞ্জ উপজেলায়  মাস্ক না পরায় ১৬ জনকে ১৬শ ৬৫ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার সকালে আলীগঞ্জ মাদ্দাখা( র.) মসজিদের সামনে এ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। এ সময় সড়কে চলাচলকারি সিএনজি চালিত অটোরিক্সা, আটোরিক্সা ও যাত্রীদে মাস্ক না পরায় তাদের জরিমানা করা হয়। এ ছাড়াও বয়স ও অবস্থান বিবেচনা করে সতর্ক করা হয়।

ওই সময় হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, হাজীগঞ্জ থানার উপ পরিদর্শক সুমনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানতে চাইলে সহকারী কমিশনার ভূমি  কানিজ ফাতেমা জানান, মাস্কের জন্য আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন